মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
অর্থ-বাণিজ্য

শেয়ার বিক্রির জন্য সময় দিল বিএসইসি

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যকারিতা শিথিল করে নতুন মার্জিন ঋণ বিধিমালা গেজেট আকারে জারি করেছে।

নতুন বিধিমালার ফলে যেসব শেয়ার ঋণযোগ্য নয়, সেগুলো বিক্রির জন্য ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হয়েছে। নতুন বিধিমালা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বিনিয়োগকারীরা পরিবর্তনগুলো মানিয়ে নিতে সহনীয় সময় পায়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিধিমালা জারির আগে বিনিয়োগকারীরা কিছুটা অস্বস্তিতে ছিলেন। কারণ, কম নন-মার্জিন হওয়া শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয়ে চাপ তৈরি হওয়ার আশঙ্কা ছিল। তবে এখন সেই ভয় কাটিয়ে উঠেছে।

নতুন নিয়ম অনুযায়ী, পাঁচ লাখ টাকার কম বিনিয়োগে কেউ মার্জিন ঋণ বা শেয়ার কেনার জন্য ঋণ পাবেন না। যদি কেউ এর আগে ঋণ নিয়ে থাকেন, তবে এক বছরের মধ্যে বিনিয়োগ পাঁচ লাখে উন্নীত করতে হবে। এছাড়া যাদের বিনিয়োগ ১০ লাখের কম, তারা নিজস্ব বিনিয়োগের সর্বোচ্চ ৫০ শতাংশ ঋণ হিসেবে নিতে পারবেন।

নতুন বিধান অনুযায়ী, ঋণগ্রহীতার পোর্টফোলিওতে নিজস্ব বিনিয়োগ মূল্য ৫০ শতাংশে নামলেই ‘ফোর্স সেল’ বা বাধ্যতামূলক শেয়ার বিক্রি হবে। এর আগে ৭৫ শতাংশে নামলেই ‘মার্জিন কল’ করা হতো। ঋণদাতা চাইলে শেয়ার বিক্রি করে ঋণ অনুপাত বজায় রাখতে পারবেন।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি