শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

২৪-এর শহীদদের চেতনা আমরা লালন করি: ডিসি সারওয়ার

সিলেটের নবাগত জেলা প্রশাসক সারওয়ার আলম বলেছেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তাদের চেতনা আমরা লালন করি। তারা আমাদের জাতীয় সম্পদ। তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন আমরা যেন তাদের সম্মান সমুন্নত রাখতে পারি।’

শনিবার (৩০ আগস্ট) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার জুলাই আন্দোলনে নিহত ৭ শহীদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

২৪-এর ঘটনায় দায়েরকৃত মামলার গ্রেপ্তারের ব্যাপারে তিনি বলেন, "আসামিদের ধরতে সরকার কাজ করছে। পুলিশ একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরও পুলিশ আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে। শহীদ ও আহতদের পরিবার ন্যায় বিচার পাবে।  রাস্ট্র এবং সরকার এ ব্যাপারে তৎপর রয়েছে।"

শহীদদের কবর জিয়ারতের সময় আরো উপস্থিত ছিলেন  গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) মুখলেছুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী রোমান আহমদ নৌশাদ প্রমুখ।

কবর জিয়ারত করতে গিয়ে ৭ শহীদের পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে শান্তনা দেন জেলা প্রশাসক সারওয়ার আলম।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল