শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে দুই দফা অভিযান: জরিমানা ও কারাদণ্ড গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজার সীমান্তে গুলিসহ আমেরিকান রিভলবার উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তে একটি বিদেশি রিভলবার (মেড ইন ইউএসএ) কার্তুজ (গুলি) উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। 

জানা গেছে, গত বুধবার দিবাগত রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী মৌলারপাড় ব্রিজের উপর তল্লাশী করে ও পরে মৌলারপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে রাত আনুমানিক ৩টায় ব্রিজের পশ্চিম পাশের বড়ই গাছের নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি আমেরিকার তৈরি রিভলবার (মেড ইন ইউএসএ) ও কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়। 


বাংলাবাজার বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মুন্জুর রাহি জানান, আমাদের বিশেষ টহলদল এই অস্ত্র উদ্ধার করতে রাতভর কাজ করেছি। শেষ রাতে অনেক খোঁজাখুঁজির পর একটা বড়ই গাছে নিচে দুবরা গাসের ভেতর থেকে অস্ত্র উদ্ধার করি। এ সময় আশেপাশে কাউকে দেখতে পাইনি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে দুই দফা অভিযান: জরিমানা ও কারাদণ্ড

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন