শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি - দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট
advertisement
সিলেট বিভাগ

২৪ জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিক হিসেবে সম্মাননা পাওয়ায় আলহাদীকে সংবর্ধনা

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ২৪ জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিক হিসেবে সম্মাননা পাওয়ায় এনটিভির বানিয়াচং  প্রতিনিধি ও বানিয়াচং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন আলহাদীকে সংবর্ধনা প্রদান করেছে বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম। 

আজ মঙ্গলবার বিকাল ৪টায় বানিয়াচং মডেল প্রেসক্লাব গ্যানিংগঞ্জ বাজার কার্যালয়ে সভাপতি অ্যাডভোকেট মাওলানা শেখ শুয়াইব আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম এর পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান। 

তিনি বলেন, সাংবাদিকতা হচ্ছে মহান পেশা এবং রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। এ সমাজে ভালো সাংবাদিকের সংখ্যা খুব কম। তবে সৎ ও সাহসী সাংবাদিকদের পাশে ভালো মানুষদের দাঁড়াতে হবে। এমনি একজন সৎ ও সাহসী সাংবাদিক হচ্ছেন সাংবাদিক আক্তার হোসেন আলহাদী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল অলি, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম,  বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা নাসির উদ্দিন আনসারী, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বানিয়াচং উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আফরোজ আল হাবিব ও সংবর্ধিত ব্যক্তিত্ব সাংবাদিক আক্তার হোসেন আলহাদী। 

স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, প্রচার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ,  হাফেজ মাওলানা জহির উদ্দিন সোহেল, মাওলানা কামরুল হোসাইন, মাওলানা সালমান হাসান, মাওলানা জমির আলী সাইফুল্লাহ, মাওলানা জুবায়ের আহমদ ও মাহমুদ মিয়াসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগে ১২৬ ‘চাঁদাবাজের’ তালিকা করেছে পুলিশ, সবচেয়ে বেশি  মৌলভীবাজারে

সিলেটে পুলিশ ধরল ৮ মামলার আসামি ছিনতাইকারী আইন উদ্দিনকে

জ্বালানি সংকট ঘিরে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা ও দায়িত্বশীল পদক্ষেপ দাবি দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও উদ্বেগজনক: গোলাম পরওয়ার

বিজিবির বেষ্টনিতে সিলেটের তেল ডিপো

স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় মদ আটক; ৩ জনকে আসামি করে মামলা

সরকারের বারবার আশ্বাসেও থামছে না অস্থিরতা: জ্বালানি সংকট