শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে শ্রমিক নেতার মুক্তিসহ বিভিন্ন দাবিতে পরিবহণ শ্রমিকদের মানববন্ধন

পরিবহন শ্রমিক নেতা দিলোয়ারের মুক্তি ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা উপধারার সংশোধনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন পরিবহণ শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে পৌর শহরের মল্লিকপুর বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকরা সড়কপথে জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করেন। বিগত সময়ে শ্রমিকদের জন্য যতো আইন করা হয়েছে, তা শ্রমিকদের কল্যাণে আসেনি। ২০১৮ সালে সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা উপধারায় পরিবহণ শ্রমিকদের কল্যাণে সাংঘর্ষিক উল্লেখ করে এই ধারাগুলোর সংশোধনের দাবি জানান তাঁরা।

সড়ক দুর্ঘটনা মামলায় কারাগারে থাকা জেলা সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস শাখার সদস্য দিলোয়ারের মুক্তির দাবি জানান পরিবহন শ্রমিকরা। শ্রমিক নেতা মুক্তি না পেলে আগামী ১৪ জুলাই কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিবহন শ্রমিক নেতা সুজাউর কবির, নুরুল হক, আব্দুল মতিন, বুরহান উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, গত মার্চ মাসে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দাগঞ্জ এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী পুলিশের এসআই নিহত হন। এই মামলায় গত ৪ মাস ধরে কারাগারে রয়েছেন অভিযুক্ত চালক দিলোয়ার হোসেন। আগামী ১৪ জুলাই সুনামগঞ্জ আদালতে জামিন শুনানীর তারিখ রয়েছে।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল