মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে প্রকাশ্যে একাধিক মামলা আসামি আ’লীগ নেতা জালাল সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১ সাংবাদিক ফলাফলের ২ দিন আগে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫ চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগ - জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয় ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫% এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০% শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০
advertisement
সিলেট বিভাগ

সিলেটে গণসংলাপ অনুষ্ঠানে জোনায়েদ সাকি

হাসিনার বিচার করা ইউনূস সরকারের দায়িত্ব

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই-আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল। আর এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনাকে ফেরাতে ভারতকে দেওয়া চিঠি এবং বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


তিনি বলেন, মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসংগত কাজ নয়। যারা এ কাজ করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনতে হবে। তবে মুক্তিযোদ্ধা অনেকেই আওয়ামী লীগের সঙ্গে জড়িত, অপরাধের সঙ্গে জড়িত। মুক্তিযোদ্ধা হেনস্থাকারীরা অবশ্যই আইনের আওতায় আসবে।

তিনি আরও বলেন, সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে এমনটা নয়। আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে। তবে সরকারের প্রতি প্রত্যাশা অনেক।

সাকি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে- আগামী জানুয়ারিতে নির্বাচন হবে। তবে নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে হবে। ইতোমধ্যেই অনেকের সঙ্গে আলোচনা করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কী কী সংস্কার প্রয়োজন সেটি দেখতে হবে।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে প্রকাশ্যে একাধিক মামলা আসামি আ’লীগ নেতা জালাল

সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১ সাংবাদিক

ফলাফলের ২ দিন আগে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫

চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগজৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা

কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয়

ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫%

এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা

বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০%

শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০