শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব এসেছে: সালাহউদ্দিন আহমদ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে মাঠে এমসি কলেজ ছাত্রদল ‘বিএনপির কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ৩.৫০ থাকতে হবে’ বালির হাওরে দিন-রাতে বালু লুট - ড্রেজারের পেটে যাচ্ছে জাফলংয়ের ফসলি জমি কুলাউড়ায় নিষিদ্ধ ওলামা লীগ নেতা সেফুল সিদ্দিকীর অপতৎপরতার অভিযোগ জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরুতেই সময়ের ব্যত্যয়, ১১টার আমন্ত্রণে কর্মসূচি শুরু ১০টায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা? সব পণ্যের দাম বেড়েছে, কমেছে ঈমান-ইসলামের: হুছামুদ্দীন চৌধুরী
advertisement
সিলেট বিভাগ

সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যা, ৫ দিনের রিমান্ডে এডিসি দস্তগীর

 

সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যা মামলার মূল অভিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে তাকে সেনা ও পুলিশের কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক দস্তগীরকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। 

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শেরপুর জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এর আগে ১৭ নভেম্বর রাতে এ মামলার আরেক পুলিশ আসামি কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে পিবিআই গ্রেফতার করে। পরে আদালতের নির্দেশে তাকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে প্রাণ হারান সাংবাদিক এটিএম তুরাব।রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম- উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরো ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব এসেছে: সালাহউদ্দিন আহমদ

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে মাঠে এমসি কলেজ ছাত্রদল

‘বিএনপির কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ৩.৫০ থাকতে হবে’

বালির হাওরে দিন-রাতে বালু লুটড্রেজারের পেটে যাচ্ছে জাফলংয়ের ফসলি জমি

কুলাউড়ায় নিষিদ্ধ ওলামা লীগ নেতা সেফুল সিদ্দিকীর অপতৎপরতার অভিযোগ

জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরুতেই সময়ের ব্যত্যয়, ১১টার আমন্ত্রণে কর্মসূচি শুরু ১০টায়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজ

সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা

এবিজি ইউনিভার্সিটি কাপ: ক্রিকেট ও ফুটবলে কোন দিন কোন দলের খেলা?

সব পণ্যের দাম বেড়েছে, কমেছে ঈমান-ইসলামের: হুছামুদ্দীন চৌধুরী