মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ভূমি দখলের ঘটনায় দুই ভাই কারাগারে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গড়গাঁও গ্রামে ভূমি দখলের ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে দুই ভাইকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৯ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ অভিযান পরিচালনা করেন।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভুক্তভোগী হেনা বেগম পেশায় গৃহকর্মী। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। তার পরিবারের মালিকানাধীন ৭ শতক জমি দীর্ঘদিন ধরে একই এলাকার ছালেক মিয়া ও তার ভাই জায়েদ মিয়া জোরপূর্বক দখল করে রেখেছিলেন। জমি উদ্ধারে সহায়তার জন্য হেনা বেগম সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে একাধিকবার উভয়পক্ষকে নিয়ে শুনানি অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা জমির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। সোমবার সকালে ভূমি অফিসের সার্ভেয়ার সরেজমিনে তদন্ত করে জমি দখলের অভিযোগের সত্যতা পান। এরপর ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ভাইকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, ছালেক ও জায়েদ মূলত দুষ্ট চরিত্রের লোক। শুনানির সময় তারা জমির কোনো বৈধ মালিকানা দলিল দেখাতে পারেননি। তিনি আরও জানান, ‘ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী মৌলভীবাজার জেলায় এটাই প্রথম কারাদণ্ড প্রদান করা হলো।’

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা