মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটের বিশ্বনাথে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছে দুই শিশু। শনিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মাধবপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। 

নিহতরা হল- ঐ এলাকার মৃত রোশন আলীর ছেলে সামাদ (৮) ও হাবিবুর রহমানের ছেলে আল-আমিন আহমদ আরিয়ান (৭)।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলের দিকে দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বেশ কিছুক্ষণ পর সামাদের মা সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে নেমে ছেলের নিথর দেহ ভেসে উঠতে দেখেন তিনি। পরে উদ্ধার করা হয় আরিয়ানের মৃতদেহও। মুহূর্তেই গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তবে ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় উভয় পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ প্রশাসন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ঘটনাটি নিছক দুর্ঘটনা হিসেবে দেখা যাচ্ছে। কোনো অভিযোগ না থাকায়, উভয় পরিবারকে শিশুদের লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা