মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে হাওর থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেটের বিয়ানীবাজারে গরু চরাতে গিয়ে নিখোঁজ হওয়ার ২দিন পর মুড়িয়া হাওরে জাভেদ আহমদ (৩৮) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। শুক্রবার (১৬ মে) দুপুরে মুড়িয়া হাওরে রাখাল শাহের মোকামের পাশে বিলের পানিতে তার ভাসমান লাশ পাওয়া যায়। নিহত জাভেদ আহমদ উপজেলার মুড়িয়া ইউনিয়নের টেকইকোনা গ্রামের মরহুম ফয়জুর রহমানের ছেলে। 

শনিবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান ।

ওসি আরো জানান, ‘নিহতের লাশ উদ্ধার করে নিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পরিবার ও পুলিশের ধারণা, বজ্রপাতের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। তবে ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে।’

জানা যায়, বুধবার নিখোঁজ হন জাবেদ। পরে বিভিন্ন জায়গায় তার সন্ধান করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। দু’দিন পর শুক্রবার দুপুরে স্থানীয়রা হাওরে বিলের জলে তার লাশ ভাসতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে তার লাশ উদ্ধার করে। এছাড়া দুই ‍দিন পর তার সৌদি আরব যাওয়ার কথা ছিল বলে জানিয়েছে পরিবার। এমন ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা