মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

মোবাইল ফোনে বিয়ে, স্ত্রীকে দেখা হলো না মালয়েশিয়া প্রবাসী তাহিরের

মালয়েশিয়া নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে হবিগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৩ মে) দেশটির কোয়ান্টান পাহাং জেলায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবক মোহাম্মদ তাহির মিয়া (৩৬) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের বান্নীরঘাট এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১৫ মে) রাতে তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ৭ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছিলেন।

নিহতের পরিবার জানায়, গত মঙ্গলবার দুপুরে দেশটির কোয়ান্টান পাহাং জেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তাহির মিয়া। স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মো. চাঁন মিয়া মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, তাঁর ছোট ভাই মোবাইল ফোনের মাধ্যমে এক বছর আগে একটি মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাগজপত্র ঠিক করে দেশে ফিরে স্থায়ীভাবে সংসার গড়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।

এদিকে, তাহির মিয়ার মৃত্যুর খবরে পরিবার ও গ্রামে শোক বিরাজ করছে। শোকে স্তব্দ তহেরর বৃদ্ধ মা ও পরিবারের সদস্যরা। মরদেহ দেশে ফেরানোর অপেক্ষায় রয়েছেন তারা।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা