মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মৌলভীবাজারে বিকাশ ধর দীপ্ত (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত বিকাশ ধর গত ১১ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত একটি ছবিতে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ (সঃ)কে ধর্ষক বলে মন্তব্য করেন।

এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি স্ক্রিনশটে তাকে মুসলমানদের জঙ্গি বলে কটুক্তি করতে দেখা যায়।

ফেসবুকে বিকাশ ধরের মন্তব্যের স্ক্রিনশট মুহূর্তের মধ্যে ভাইরাল হলে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দেখা যায়।

পরবর্তীতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের পর সে তার মন্তব্য ডিলিট করে এবং ফেসবুকে নিজের আইডি থেকে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করে।

এ ঘটনায় মৌলভীবাজার সদর উপজেলার জনৈক আব্দুল কাদির রতন বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে এই অভিযোগের প্রেক্ষিতে সাইবার নিরাপত্তা আইনে থানায় একটি মামলা রুজু করা হয়।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত বিকাশ ধর তার দোষ স্বীকার করে ইতিমধ্যে পোস্ট করেছে। গতকাল সে তার পরিবারের সদস্যদের নিয়ে মৌলভীবাজার সেনাবাহিনীর ক্যাম্পে হাজির হয়।

ওসি আরও জানান, পুলিশ বিকাশ ধরকে থানা হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকার তার মামার বাড়ি থেকে তার ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিকাশ ধর দীপ্ত মৌলভীবাজার সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের বিধান ধরের ছেলে। শুক্রবার (১৬ মে) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা