মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য নিজাম উদ্দিন গ্রেফতার

শান্তিগঞ্জে নিজাম উদ্দিন(২৭) নামের সিএনজি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।


গতকাল শনিবার সকাল ১১ টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিজাম উদ্দিন উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের সুরুজ মিয়ার ছেলে। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গোবিন্দগঞ্জ থেকে বিশ্বনাথ যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া করে নিজাম উদ্দিন৷ কিছুদুর যাওয়ার পড়ে আরও দুইজন পেসেঞ্জার আছে বলে ড্রাইভার জুবের আহমদকে গাড়ি থামাতে বলে। ড্রাইভার গাড়ি থেকে নামামাত্র নিজামের কাছে থাকা অন্য চাবি দিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে সিএনজি চালিয়ে নিয়ে চলে যায়। পড়ে ওই সিএনজি ড্রাইভার মোটরসাইকেল দিয়ে তাকে পিছন থেকে ধাওয়া দিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় বিশ্বনাথ রাস্তায় আটক করেন৷ আটকের পর নিজাম উদ্দিনকে গোবিন্দগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের অফিসে আনা হয়। তখন শ্রমিক নেতাদের জিজ্ঞাসাবাদে সিএনজি ছিনতাইয়ের সাথে জড়িত বলে স্বীকার করে তার সাথে জড়িত থাকা আরও ৩ জনের নাম উল্লেখ করে৷ এরপর গোবিন্দগঞ্জ থেকে পাগলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নে নিয়ে আসা হলে শ্রমিক ইউনিয়নের নেতারা শান্তিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ গিয়ে নিজাম উদ্দিনকে গ্রেফতার করে।

উল্লেখ্য,  এরআগে গত ৬ ফেব্রুয়ারী এক রাতে শান্তিগঞ্জে থানার পাগলা বাজার ও বীরগাঁও এলাকা থেকে ৪ টি ও গতরাতে বসিয়াখাউরি গ্রাম থেকে ১টি সিএনজি চুরি হয়৷ 


এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। সিএনজি চুরির সাথে জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা