মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারা - জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসার ছাত্র নিহত

সুনামগঞ্জের তাহিরপুরে মাদরাসার টয়লেট থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার  সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার বাদাঘাট দারুল ইসলাহ্ মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে।


নিহত শিক্ষার্থী শাহীন আলম (১৩) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের জামতলা গ্রামের সাজিনুর রহমানের ছেলে। সে ওই মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। 


মাদরাসার শিক্ষক ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে শিক্ষার্থী শাহীন প্রতিষ্ঠানের ভেতরে থাকা টয়লেটে ঢুকেন। অনেক সময় অতিবাহিত হলেও টয়লেট থেকে বের না হলে বিষয়টি সন্দেহজনক মনে হলে অন্য শিক্ষার্থীরা টয়লেটের দরজার উপরে দিয়ে শাহীন অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 


তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ময়না তদন্ত করলে মৃত্যুর কারণ জানা যাবে। 


নিহত শিক্ষার্থীর বাবা সাজিনুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে নিহতের বড় ভাই সায়েদ মিয়া কল রিসিভ করে বলেন, তাঁর ছোট ভাই শাহীন বাড়ি থেকে যাওয়ার সময় সুস্থ ছিল। কোনো অসুখ-বিসুখও তার ছিলনা। কীভাবে মৃত্যু হয়েছে, সেটির রহস্য উদঘাটনের দাবি জানান তিনি। 


বাদাঘাট দারুল ইসলাহ্ মডেল মাদরাসার পরিচালক মাওলানা হাবিবুর রহমান বলেন, মৃত্যুর বিষয়টি নিয়ে অনেকে নানান কথা বলছে। বিষয়টি নিশ্চিত হতে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক বলেছেন ময়না তদন্ত হলে প্রকৃত কারণ জানা যাবে। 


বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের লোকজন ও প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। কিভাবে মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

এই সম্পর্কিত আরো

সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারাজমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান

ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা