মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারা - জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জের ফাহিম হত্যা মামলার প্রধান আসামীসহ ৩জন গ্রেফতার

গোলাপগঞ্জের  ফাহিম আহমদ (২৫) হত্যা মামলার প্রধান আসামী সাইদ আহমদ সহ ৩জনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ । শুক্রবার (৯মে) রাতে  তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্লা।  

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পশ্চিম বারকোট গ্রামের জিলাল উদ্দিনের দুই ছেলে সাঈদ আহমদ ও মাহিদ আহমদ ও স্ত্রী কুলসুমা বেগম।

এই মামলার আরেক আসামী জিলাল উদ্দিন পলাতক রয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল রাতে পশ্চিম বারকোট গ্রামে আব্দুল হালিমের ছেলে ফাহিম আহমদ (২৭) কে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা ছুরিকাঘাত ও হামলা করেন। এসময় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরের দিন সকালে ফাহিম আহমদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

এ ঘটনায় নিহত ফাহিমের পিত আব্দুল হালিম পরের দিন শুক্রবার গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০৩/ তারিখ-০২-০৫-২০২৫ইং) দায়ের করেন। এই মামলায় তাদের ৮দিন পর প্রযুক্তির ব্যবহার করে চট্রগ্রামের ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

এই সম্পর্কিত আরো

সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারাজমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান

ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা