মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারা - জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
advertisement
সিলেট বিভাগ

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(১০ মে) সকাল ১১ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টে শান্তিগঞ্জ উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ একটি মীমাংসিত বিষয়৷ বিগত সময়ে এই বিষয়টি পার্লামেন্টে আইন পাশ করে এর স্থান নির্ধারণ করা হয়েছে। যারা এটা নিয়ে বিরোধিতা করছেন তারা ষড়যন্ত্রকারী৷ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে দুটি সেশনে ক্লাস  শুরু হয়ে গেছে৷ তাই শিক্ষার্থীদের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে পূর্ব নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শুরু করা উচিত। তা না হলে শিক্ষার্থীদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়বে৷ তিনি আরও বলেন,  বিষয়টি নিয়ে আমি সরকারের উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। তারা বলেছেন নির্ধারিত স্থানেই বিশ্ববিদ্যালয় হবে। এবং তারা এর কাজ দ্রুত শুরুর করার চেষ্টা করছেন৷ তবে আমাদের থেমে থাকলে হবে না বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের আগপর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে৷ 

জেলা যুবদল নেতা মোফাসসির আহমদ হৃদয়ের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, সদর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, সেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, শ্রমিক ফেডারেশনের নেতা নজরুল ইসলাম, শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী ময়না মিয়া ও ব্যবসায়ী আব্দুল লতিফ প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইছমতপাশা, জামিল মিয়া, আব্দুল কাইয়ূম, ওয়াকিব মিয়া, যুবদল নেতা ফরুক মিয়া, আরজু মিয়া, আলম খান, নাজমুল হোসেন, আব্দুল অজুদ, শহিদ মিয়া, মাফি মিয়া ,মনসুর মিয়া, ছাত্রদল নেতা সালেহ আহমদ লিটন,  মূরশেদ আহমদ হৃদয়, নাঈমুর রহমান রেজুয়ান, তপু ইসলাম ইমন, মিছবাহ আহমদ, তকিন, মাহিন ,মাহি, বাহরিয়া, ও জাহেদ মিয়াসহ প্রমুখ।  

এই সম্পর্কিত আরো

সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারাজমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান

ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা