সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির - হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয় সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয় এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’ টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুরে আ,লীগ নেতার হামলায় পল্লী চিকিৎসক জীবন মৃত্যুর সন্ধিক্ষনে

সুনামগঞ্জের তাহিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলাই মিয়া,তার ভাতিজা এনামুল হকসহ তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে কুপিয়ে শফিকুল ইসলাম শফিক (২৮) নামের এক পল্লী চিকিৎসককে গুরুত্বর জখম করেছে।

তিনি এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোব বিরাজ করছে।

গত ৭মে বুধবার রাত সাড়ে ৯ টার সময় উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট-লেদারবন্দ গ্রামের যাওয়ার সড়কে হাফানিয়া জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটেছে।

এই ঘটনায় পল্লী চিকিৎসক শফিক এর মা বাদি হয়ে বৃহস্পতিবার পুরানখালাস গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে খলিল মিয়া(৫৫),অলি মিয়া(৫০),আলাই মিয়া(৪৮)খলিল মিয়ার ছেলে শহিকুল মিয়া(৩২),এনামুল মিয়া(৩০),শরীফুল মিয়া(২৮),রেখাতুল মিয়া(২৫)সহ ১৯জনের নাম উল্লেখ করে ৪/৫ জনকে অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করে।

বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলাই মিয়া স্থানীয় প্রভাবশালী হওয়ার এবং তার আত্মীয় স্বজনরা যুবলীগের নেতা এবং প্রভাবশালী হওয়ার আহত চিকিৎসক ও তার পরিবার নিরাপত্তাহীনতার রয়েছে। মামলা দায়ের পর থেকে হামলাকারীরা নানান ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। পল্লী চিকিৎসা শফিকুল ইসলাম শফিক উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের লেদারবন্দ গ্রামের মৃত জুনাইদ মিয়ার ছেলে। হামলাকারীরা শফিকুল ইসলাম শফিককে মাথা,গলা,মুখসহ সারা শরীরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করায় বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধী রয়েছে বলে জানিয়েছেন তার মা।

এঘটনায় ৮মে বৃহস্পতিবার স্থানীয় আনন্দ বাজারে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন,অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয়

সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয়

এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন

ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা

জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’

টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের