মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারা - জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে ব্যবসায়ী মুবিনের খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়ার বাসিন্দা ব্যবসায়ী আল মুবিন এর হত্যাকারী হৃদয় বণিকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সুনামগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে মুফতি আব্দুল হক আহমদী’র সভাপতিত্বে ও মো. শামস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- শাহনুর তালুকদার, মো. আসাদুজ্জামান পাবেল, সাজু আহমেদ, তোফায়েল আহমেদ, আব্দুস শহিদ গাজী, ত্বাহা হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, ‘আল মুবিনকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেন দ্রুত এই মামলার কার্যক্রম শেষ করে খুনি হৃদয় বণিকের ফাঁসির রায় কার্যকর করা হয়। বক্তারা আরও বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সমাজে ভীতির সঞ্চার করেছে।

বক্তারা আরও বলেন, ‘শান্তিপ্রিয় এই শহরে প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই আমরা মেনে নেব না। আমরা বিশ্বাস করি, আইনের মাধ্যমে এই হত্যার সঠিক বিচার হবে এবং অপরাধী তার উপযুক্ত শাস্তি পাবে। খুনির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন প্রতিবাদী জনতা।

এই সম্পর্কিত আরো

সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারাজমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান

ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা