মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শাল্লায় শ্রেষ্ঠত্বের পর এবার জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ মনোনীত সীমান্ত দুই হাত নেই, পা-ই ভরসা—সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন জামালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষার ১শ তালগাছের চারা রোপণ বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি সিলেটে ট্রিপল মার্ডার: বাবুলকে ফের ২ দিনের রিমান্ডে স্ত্রীর মৃত্যু: অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার স্বামী ঢাকা-সিলেট মহাসড়ক: ক্ষতিপূরণের টাকা পেতে ১৫ দিনের আল্টিমেটাম বিদ্যুৎ সংকটের মধ্যে রামপালে কয়লা আমদানি ঘিরে অনিয়মের অভিযোগ সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারা - জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে দোকানের উপরের টিন ভেঙে ফার্মেসিতে চুরি, দেড় লক্ষ টাকাসহ ওষুধ লুট

সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাস-স্টেশন এলাকায় অবস্থিত মোশাররফ ফার্মেসিতে বুধবার রাতে চুরির ঘটনা ঘটেছে।দোকানের উপরের টিন ভেঙে ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে প্রায় দেড় লক্ষ টাকা নগদ অর্থ লুট করে এবং বেশ কিছু মূল্যবান ওষুধ নষ্ট করে দেয়।

চুরির সময় চোর প্রথমেই ফার্মেসির ভিতরে থাকা সিসি ক্যামেরার লেন্স একটি ওষুধের বক্স দিয়ে ঢেকে ফেলে। তবে একটি ক্যামেরায় কিছু সময়ের জন্য চোরের গতিবিধি রেকর্ড হয়। পরে তারা মূল বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়, ফলে অধিকাংশ সময়ের ফুটেজ রেকর্ড হয়নি।

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। আটগ্রাম ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. কাওসার আলম বলেন, "ঘটনার পর আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি। আজ কিছুক্ষণের মধ্যেই বাজার কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সকল ব্যবসায়ীর মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।"

এবিষয়ে স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করে গ্রেফতার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে জরুরি কাজে অন্যত্র অবস্থান করছেন এবং ঘটনাটি সম্পর্কে এখনও অবগত নন। 

এই সম্পর্কিত আরো

শাল্লায় শ্রেষ্ঠত্বের পর এবার জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ মনোনীত সীমান্ত

দুই হাত নেই, পা-ই ভরসা—সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন

জামালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষার ১শ তালগাছের চারা রোপণ

বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

সিলেটে ট্রিপল মার্ডার: বাবুলকে ফের ২ দিনের রিমান্ডে

স্ত্রীর মৃত্যু: অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার স্বামী

ঢাকা-সিলেট মহাসড়ক: ক্ষতিপূরণের টাকা পেতে ১৫ দিনের আল্টিমেটাম

বিদ্যুৎ সংকটের মধ্যে রামপালে কয়লা আমদানি ঘিরে অনিয়মের অভিযোগ

সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারাজমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান