মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শাল্লায় শ্রেষ্ঠত্বের পর এবার জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ মনোনীত সীমান্ত দুই হাত নেই, পা-ই ভরসা—সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন জামালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষার ১শ তালগাছের চারা রোপণ বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি সিলেটে ট্রিপল মার্ডার: বাবুলকে ফের ২ দিনের রিমান্ডে স্ত্রীর মৃত্যু: অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার স্বামী ঢাকা-সিলেট মহাসড়ক: ক্ষতিপূরণের টাকা পেতে ১৫ দিনের আল্টিমেটাম বিদ্যুৎ সংকটের মধ্যে রামপালে কয়লা আমদানি ঘিরে অনিয়মের অভিযোগ সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারা - জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে রাস্তা নির্মাণে অনিয়ম: কাজ বন্ধ করলেন নির্বাহী প্রকৌশলী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের এরালীয়া বাজার থেকে কেশবপুর পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।

গতকাল বুধবার (৭ মে) বিকেলে তিনি সরেজমিনে পরিদর্শনে গিয়ে সড়কের মাপজোক করেন। এ সময় পরিকল্পিত মাপে ঘাটতি পাওয়া গেলে তিনি কাজ বন্ধের নির্দেশ দেন।

জানা যায়, প্রায় ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ পায় জগন্নাথপুরের স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান কদ্দর মিয়া অ্যান্ড ব্রাদার্স। এলাকাবাসীর অভিযোগ, কাজের শুরু থেকেই নির্মাণে নিম্নমানের বালু ও পাথর ব্যবহার করা হচ্ছিল। ঠিকমতো প্রস্থ, গভীরতা ও নির্মাণমান মানা হচ্ছিল না। নির্মাণ সামগ্রীর গুণগতমান নিয়েও রয়েছে প্রশ্ন।

এ বিষয়ে পাটলী ইউনিয়নের এরালীয়া গ্রামের একাধিক বাসিন্দা জানান, বহুদিন ধরেই এই রাস্তা ভাঙা অবস্থায় ছিল। সংস্কার কাজ শুরু হওয়ায় খুশি হলেও নিম্নমানের সামগ্রী ও অবহেলার কারণে উদ্বিগ্ন স্থানীয়রা। অনিয়মের অভিযোগে জেলা নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপে কিছুটা স্বস্তি পেয়েছেন তারা।

এদিকে, অভিযোগের ভিত্তিতে এলজিইডির জগন্নাথপুর উপজেলা সহকারী প্রকৌশলী জনি চৌধুরী জানান, “মাপে ঘাটতি থাকায় নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। এরপরও যদি কাজ চলতে থাকে, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঠিকাদার কদ্দর মিয়া স্বীকার করেন, “মাপে কম পাওয়ায় স্যার কাজ বন্ধ রেখেছেন। পুনরায় সঠিকভাবে মাপ অনুযায়ী কাজ শুরু করব।”

জগন্নাথপুর উপজেলা এলজিইডি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে নির্বাহী প্রকৌশলী স্যার ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে অনিয়মের সত্যতা পান এবং সঙ্গে সঙ্গে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন।”

এই সম্পর্কিত আরো

শাল্লায় শ্রেষ্ঠত্বের পর এবার জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ মনোনীত সীমান্ত

দুই হাত নেই, পা-ই ভরসা—সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন

জামালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষার ১শ তালগাছের চারা রোপণ

বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

সিলেটে ট্রিপল মার্ডার: বাবুলকে ফের ২ দিনের রিমান্ডে

স্ত্রীর মৃত্যু: অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার স্বামী

ঢাকা-সিলেট মহাসড়ক: ক্ষতিপূরণের টাকা পেতে ১৫ দিনের আল্টিমেটাম

বিদ্যুৎ সংকটের মধ্যে রামপালে কয়লা আমদানি ঘিরে অনিয়মের অভিযোগ

সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারাজমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান