মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শাল্লায় শ্রেষ্ঠত্বের পর এবার জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ মনোনীত সীমান্ত দুই হাত নেই, পা-ই ভরসা—সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন জামালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষার ১শ তালগাছের চারা রোপণ বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি সিলেটে ট্রিপল মার্ডার: বাবুলকে ফের ২ দিনের রিমান্ডে স্ত্রীর মৃত্যু: অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার স্বামী ঢাকা-সিলেট মহাসড়ক: ক্ষতিপূরণের টাকা পেতে ১৫ দিনের আল্টিমেটাম বিদ্যুৎ সংকটের মধ্যে রামপালে কয়লা আমদানি ঘিরে অনিয়মের অভিযোগ সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারা - জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান
advertisement
সিলেট বিভাগ

বড়লেখা সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে ঠেলে পাঠালো বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গত দু’দিনে সীমান্তের লোকজন শতাধিক অনুপ্রবেশকারিকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে। উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বেশি অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করলেও সীমান্তবাসীর মধ্যে উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে।

উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকার লোকজন জানান, বুধবার ভোর পাঁচটার দিকে নিউ পাল্লাথল বিজিবি ক্যাম্পের আওতাধীন এলাকার সীমান্ত দিয়ে ৩২ জন নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে বিএসএফ। অপরিচিতি ও সন্দেহজনক চলাফেরার কারণে পাল্লাথল চা বাগানের শ্রমিকরা তাদের আটক করে বিজিবির কাছে সোপর্দ করে। বৃহস্পতিবার সকালে বোবারথল সীমান্ত দিয়ে বিএসএফ আরো ২৩ জনকে পুশইন করেছে জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানান এই লোকজনকেও আটক করে তারা বিজিবির কাছে সোপর্দ করেছেন। সীমান্তবাসীরা জানান, গত দু’দিনে শতাধিক লোক এই সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশকারিরা জানিয়েছে, ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের ধরে এনে জোর করে বর্ডার পার করে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। তারা বাংলাদেশের নাগরিক হলেও অনেক বছর ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাস করছেন। সীমান্তের ওপারে তাদের মতো আরো অনেককে পুশইন করার জন্য বিএসএফ ধরে রেখেছে।
   
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে গেছে, বুধবার (৭ মে) ভোরে নিউ পাল্লা বিজিবি ক্যাম্প এলাকা দিয়ে বিএসএফের পুশইন করা ৩২ জনের অনেকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজার থেকে অ্যাম্বুলেন্সে করে বড়লেখা ত্যাগ করেন। কেউ কেউ সিএনজি  যোগে অন্যত্র চলে গেছেন। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠেছে, বিএসএফ যাদের অবৈধভাবে বাংলাদেশে পুশইন করলো তারা প্রকৃতপক্ষে কারা। কোনো অসৎ উদ্দেশ্যে কি বিএসএফ তাদেরকে ঢুকিয়ে দিয়েছে। 

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, গত দুইদিন ধরে বেশকিছু মানুষ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। বিএসএফ তাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। স্থানীয় লোকজন তাদের আটক করে বিজিবির কাছে তুলে দিচ্ছে। বুধবার ৩২ জনকে ও বৃহস্পতিবার ২৩ জনকে বিজিবির কাছে সোপর্দ করেছেন চা শ্রমিকরা। আটকরা বাংলাভাষী। বিজিবির পক্ষ থেকে তাদের পরিচয় নিশ্চিতের কাজ চলছে। 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বেশকিছু মানুষকে আটক করা হয়েছে। সীমান্তে বিজিবির নজরদারি আরো জোরদার করা হয়েছে। অনুপ্রবেশকারীদের ঠিকানা নিশ্চিত করণের কাজ চলছে। পরিচয় যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

শাল্লায় শ্রেষ্ঠত্বের পর এবার জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ মনোনীত সীমান্ত

দুই হাত নেই, পা-ই ভরসা—সংবাদ প্রকাশের পর আশরাফের পাশে উপজেলা প্রশাসন

জামালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষার ১শ তালগাছের চারা রোপণ

বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

সিলেটে ট্রিপল মার্ডার: বাবুলকে ফের ২ দিনের রিমান্ডে

স্ত্রীর মৃত্যু: অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার স্বামী

ঢাকা-সিলেট মহাসড়ক: ক্ষতিপূরণের টাকা পেতে ১৫ দিনের আল্টিমেটাম

বিদ্যুৎ সংকটের মধ্যে রামপালে কয়লা আমদানি ঘিরে অনিয়মের অভিযোগ

সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারাজমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান