বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছাতকে গরু কেনার ১ লাখ টাকা ও মোবাইল ছিনতাই, হাসপাতালে মাসুক মিয়া বিশ্বনাথে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ, ফেরত দিয়ে মুচলেকায় রেহাই মানুষের সমস্যার কথা শুনছেন, সমাধানে ছুটছেন গাজীপুরের ডিসি মেট্রোরেল নির্মাণে বাড়বে চাপ, বিকল্প রুট হিসেবে কাজে আসবে নতুন সেতু সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬
advertisement
সিলেট বিভাগ

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জের পৃথক স্থানে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটে থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।
 

মৃত ব্যক্তিরা হলেন, মাধবপুরে কালিনগর গ্রামের আব্দুর রহমান (৭৫) এবং চুনারুঘাটে পরাঝার গ্রামের আইয়ুব আলীর ছেলে মুক্তার মিয়া (২৬)।


পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে মাধবপুর উপজেলার কালিনগর গ্রামের আব্দুর রহমান বাড়ির পাশের বনাঞ্চলে লাকড়ি সংগ্রহ করতে যান। তিনি গাছে উঠে ডাল কাটছিলেন। এ সময় বৈদ্যুতিক লাইনে স্পর্শ লেগে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।
 

এদিকে সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে চুনারুঘাটে পরাঝার গ্রামের বাড়ির পাশে ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তার মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন। পরে মঙ্গলবার দুপুরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম ও মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরো

ছাতকে গরু কেনার ১ লাখ টাকা ও মোবাইল ছিনতাই, হাসপাতালে মাসুক মিয়া

বিশ্বনাথে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ, ফেরত দিয়ে মুচলেকায় রেহাই

মানুষের সমস্যার কথা শুনছেন, সমাধানে ছুটছেন গাজীপুরের ডিসি

মেট্রোরেল নির্মাণে বাড়বে চাপ, বিকল্প রুট হিসেবে কাজে আসবে নতুন সেতু

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬