বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে মৌসুমের রেকর্ড বৃষ্টিতে বিপৎসীমা ছাড়াল নদ-নদীর পানি কানাইঘাটে গণঅভ্যুত্থান দিবস পালিত কুলাউড়া পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনে অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম শুরু মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, বিস্ফোরণ বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণ-মিছিল ও সমাবেশ জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন যৌন নির্যাতন অভিযোগ: ম্যানচেস্টার পুলিশি তদন্তে পাকিস্তানি রাজনীতিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ডের তালিকায় যুক্ত হচ্ছে ক্যাফে আমাজন বাংলাদেশ কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে বৌলাই নদীতে নৌকা ডুবিতে নিহত ৪, আহত ১

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী  ইউনিয়নে বৌলাই নদীতে নৌকা ডুবিতে ৪ জন নিহত ১ জন আহত হয়েছে। রবিবার রাত ৯ টায় বেহেলী ইউনিয়নের হারারকান্দী নামীয় মোড়ে ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানাযায়, প্রতি শনিবার মধ্যনগর স্বাপ্তাহিক হাট বার। বেহেলি ইউনিয়নের মদনাকান্দী গ্রামের সুমন সরকারের নৌকায় আশেপাশের গ্রামের লোকজন হাটবারে বাজার সদাই করতে মধ্যনগর যায়। মধ্যনগর বাজার থেকে ফেরার পথে বৌলাই নদীর হারারকান্দী মোড়ে বাক ঘোরার সময় আনুমানিক ৬০/৭০ জন যাত্রী ও মালামাল সহ নৌকাটি ডুবে যায়। নিহতরা হলেন, বেহেলী ইউনিয়ন নয়াপাড়া গ্রামের তাপস চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৫০), মোহনগঞ্জ থানার হাতনি গ্রামের কল্পনা সরকার,একই কল্পনা সরকারের দেবরের মেয়ে (৪) , কলমাকান্দা থানার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গা সরকার (৬)। এছাড়াও নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের ছেলে নিরব সরকার(১০) কে গুরতর আহত অবস্থায় জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে ফেরন করেন। 

বেহেলী ইউপি সদস্য দেবাশীষ সরকার জানান, মধ্যনগর থেকে যাত্রী বুঝাই বেহেলী আসার পথে নৌকাটি বৌলাই নদীর হারারকান্দী মোড়ে বাক ঘোরার সময় নৌকাটি ডুবে যায়। এতে ৪ জন নিহত একজন হয়েছে। তাৎক্ষণিক ঘটনাটি জামালগঞ্জ থানায় অবহিত করি। 

এব্যাপারে জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমি ঘটনা স্থলে যাওয়ার পথে আছি। ঘটনা স্থলে পৌঁছে পুরো বিবরণ জানাচ্ছি। 

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে মৌসুমের রেকর্ড বৃষ্টিতে বিপৎসীমা ছাড়াল নদ-নদীর পানি

কানাইঘাটে গণঅভ্যুত্থান দিবস পালিত

কুলাউড়া পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনে অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম শুরু

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, বিস্ফোরণ

বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণ-মিছিল ও সমাবেশ

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

যৌন নির্যাতন অভিযোগ: ম্যানচেস্টার পুলিশি তদন্তে পাকিস্তানি রাজনীতিক

আন্তর্জাতিক কফি ব্র্যান্ডের তালিকায় যুক্ত হচ্ছে ক্যাফে আমাজন বাংলাদেশ

কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা