বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভোগান্তিতে হাজারো মানুষ - শমশেরনগর ইউনিয়নে চেয়ারম্যান না থাকায় অচল পরিষদ ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের জনগণ আর ভয় পায় না: অ্যাডভোকেট জুবায়ের বাংলাদেশে কফি সংস্কৃতির বিস্তারে নতুন মাইলফলক ‘ক্যাফে আমাজন’ সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার রায়: জাকিরের মৃত্যুদণ্ড, দুই আসামির খালাস সিলেটে ৮৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আবারও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন দোয়ারাবাজারে তিন সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, বিয়ের দাবিতে অনশন বর্জ্য ব্যবস্থাপনায় দেশের সেরা সিটি করপোরেশনগুলোর একটি সিসিক: প্রতিমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

ফিলিস্তিন ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধে সোচ্চার হতে হবে

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে সংখ্যালঘু নির্যাতন বন্ধে বিশ্ব নেতৃবৃন্দ এগিয়ে আসার আহ্বান জানিয়ে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য সবার কাছে দোয়া চাইলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। তাছাড়া তিনি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারের রহমানের সুস্থতা  এবং স্বৈরশাসন বিরোধী আন্দোলনে বিপ্লবী শহীদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

বিএনপির এই নেতা জানান, ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর এই জাতির ওপর নির্যাতন চালিয়েছে। তারা হত্যা করেছে, গুম-খুন করেছে ক্ষমতায় টিকে থাকতে। জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থান থেকে মুক্তি পেয়েছি। 

বুধবার (২৬ মার্চ) সিলেট সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়া দক্ষিণখাঁন বাড়ীতে বিএনপি পরিবার আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট জেলা যুবদল নেতা সেলিম রানার সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাহেদ আরবী, ২৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মারুফ বখত, মোগলাবাজার থানার আহবায়ক আবুল হাসনাত, বিএনপি নেতা আলাউর রাহমান আলম, বিএনপি নেতা গিয়াস আহমেদ, বিএনপি নেতা বদরুল আহমেদ খান, আলহাজ্ব আবুল কালাম, সাবেক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারন্যাম এবাদ খান, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান মির্জা, বিএনপি নেতা আবুল হান্নান, অর্পণ ঘোষ, যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক, সুমন আহমেদ, জাকের খান, যুবদল নেতা এমাদ উদ্দিন এনাম, ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, আছনাত উদ্দিন জাহিন, রাসেল খান, আদিল আহমেদ, শাহজাহান হুসেন, মাছুম আহমেদ, লিয়াকত আলী জিয়া, মাছুম চৌধুরী, সাহিদুর রহমান সাহেদ , শিপন আহমেদ বকুল আহমেদ, হেলাল, আহমদ শায়েম আহমদ প্রমুখ।

এই সম্পর্কিত আরো

ভোগান্তিতে হাজারো মানুষ শমশেরনগর ইউনিয়নে চেয়ারম্যান না থাকায় অচল পরিষদ

ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের জনগণ আর ভয় পায় না: অ্যাডভোকেট জুবায়ের

বাংলাদেশে কফি সংস্কৃতির বিস্তারে নতুন মাইলফলক ‘ক্যাফে আমাজন’

সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার রায়: জাকিরের মৃত্যুদণ্ড, দুই আসামির খালাস

সিলেটে ৮৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

আবারও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন

দোয়ারাবাজারে তিন সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, বিয়ের দাবিতে অনশন

বর্জ্য ব্যবস্থাপনায় দেশের সেরা সিটি করপোরেশনগুলোর একটি সিসিক: প্রতিমন্ত্রী