সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ মন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ার মুক্তিযোদ্ধা উস্তার মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মৌলভীবাজারের কুলাউড়ায় রেলওয়ে ইলেকট্রিক বিভাগের কর্মচারী বীর মুক্তিযোদ্ধা মোঃ উস্তার মিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

শনিবার (২২ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০মিনিটের সময় পৌর এলাকার জয়পাশায় নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ৩মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী  রেখে গেছেন। মুক্তিযোদ্ধা মোঃ উস্তার মিয়া চৌধুরীর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। 

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) শাহ জহুরুল হোসেন এর নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। 

এ সময় কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার  সুশীল চন্দ্র দে, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, মরহুমের ছেলে মোঃ সাহেদ আহমদ চৌধুরীসহ এলাকাবাসী  উপস্থিত ছিলেন। 


ওই দিন রাত ৮টা ৩০মিনিটে জানাযার নামাজ শেষে হযরত শাহ কামাল (রঃ) মাজার এলাকার কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজ ইমামতি করেন হাফিজ মোঃ আবদুল্লা এবং দোয়া পরিচালনা করেন হাফিজ মোঃ তাজ উদ্দিন। 

জানাযায় বিশিষ্ট রাজনীতিবিদ আমেরিকা প্রবাসী লুৎফুর রহমান চৌধুরী হেলাল, বিএনপি নেতা ও কুলাউড়া ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, জামায়াত নেতা রাজানুর রহিম ইফতেখার,  অবঃ শিক্ষক সৈয়দ গিয়াস উদ্দিন আহমদ, জাপা নেতা হাজির আলী, বিএনপি নেতা শামীম আহমদ, জামায়াত নেতা কাজী জসিম উদ্দিন, সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খান খছরু ও রাসেল আহমদ চৌধুরী সহ বিপুল সংখ্যক মুসল্লিরা অংশগ্রহণ করেন।

▐ এই সম্পর্কিত আরো

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর

মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ মন্ত্রী