সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির - হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয় সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয় এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’ টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
advertisement
সিলেট বিভাগ

সিলেটে বুলডোজার দিয়ে ভাঙা হলো শেখ মুজিবের ম্যুরাল

ছাত্র-জনতার তোপের মুখে সিলেট জেলা পরিষদ ভবনের সামনে আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্রজনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টা থেকে সিলেট জেলা পরিষদের সম্মুখে এই ম্যুরালটি ভাঙার কাজ শুরু করা হয়। এর আগে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল এবং তাওহীদি জনতা জেলা পরিষদে অবস্থিত ম্যুরালটি ভেঙতে একতা প্রকাশ করেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে লাইভে এসে বক্তব্য দেবেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমন সংবাদে সিলেট সহ দেশের ছাত্রজনতা ক্ষেপে উঠলে এক পর্যায়ে সিলেটের বঙ্গবন্ধুর এই ম্যুরালটি একেবারে ভেঙে দেয়া হয়। এর আগে  সিলেট শহরের বন্দরবাজার থেকে বুলডোজার সহ মিছিল নিয়ে জেলা পরিষদের উদ্দেশ্যে রওয়ানা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের দায়িত্বশীল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রসঙ্গত, গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণের দাবি উঠলেও তার কোনো বাস্তবায়ন হয়নি। অবশেষে ছাত্রজনতার তোপের মুখেই ভেঙে দেয়া হয় ম্যুরালটি।

এই সম্পর্কিত আরো

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির হুতিদের হুমকি মোকাবিলায় সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের জন্য নয়

সিলেটে নকল সিগারেট বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটে ছাত্রলীগের মিছিলের ঘটনায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

জঞ্জালমুক্ত হচ্ছে ঘাসিটুলা পুকুর, নির্মাণ হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

সমকামিতায় অভিযুক্তদের মিলল পরিচয়

এস.আই.ইউতে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের উদ্বোধন

ক্ষমতাচ্যুতির দুই বছর: জয়কে নিয়ে প্রথমবার ‘ভার্চুয়ালি’ আসছেন শেখ হাসিনা

জৈন্তাপুরের সারী বালুমহালে অবৈধ বালু উত্তোলনের ‘প্রমাণ মেলেনি’

টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের