রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমেদ, পশ্চিম পাগলা ইউনিয়নের সভাপতি সাহিদ মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও শিমুল ইউনিয়নের সভাপতি মহিবুর রহমান মানিকসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

সভায় আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে আলোচনা সভা, সাংগঠনিক মতবিনিময়, প্রস্তুতিমূলক সভা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সমন্বয় করে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার এবং ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

▐ এই সম্পর্কিত আরো