বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ সাজা চাইল বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল বিদ্যুৎ-সংকট: সারা দেশে রাত ৮টার মধ্যে শপিং মল, দোকানপাট বন্ধ বিশ্বনাথে মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশ এমপি তাহসিনা রুশদীরের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ ছাতক উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মিলন মেধাবী শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে উঠতে হবে: এমপি এমরান বঙ্গোপসাগরের পলিতে মূল্যবান খনিজ, সম্ভাবনার কেন্দ্রে নিঝুম দ্বীপ তাহমিনার সঙ্গে প্রেমের সম্পর্ক, এরপরই সিলেটে ট্রিপল মার্ডার
advertisement
সিলেট বিভাগ

আল-হামরা থেকে ২৫০ ভরি স্বর্ণ চুরি

কুমিল্লা থেকে ৬ ভরি সোনাসহ গ্রেফতার ৩ চোর

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার আল-হামরা শপিং সেন্টারের একটি স্বর্ণের দোকান থেকে চুরি হওয়ার স্বর্ণ কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়।  

৯ জানুয়ারি সিলেটের আল হামরা বিপণিবিতানের চতুর্থ তলার নূরানী জুয়েলার্স নামের একটি দোকানের তালা ভেঙে সোনা চুরির ঘটনা ঘটে। মালিকপক্ষের দাবি, এ ঘটনায় তাদের ২৫০ ভরি সোনা খোয়া গেছে। পরে এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী মামলা করেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) কতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়, চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে ৩১ জানুয়ারি ভোর সাড়ে ৪ টার দিকে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন বিভিন্ন এলাকায় টানা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন কামাল্ল্যা ইউনিেনের নেয়ামতপুর এলাকা থেকে  ওছেক মিয়া ওরফে ওয়াছেক ওরফে আলমগীর (২৫) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায় গ্রেফতারকৃত ব্যক্তি এ চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী মডেল থানার স্পেশাল টিম গ্রেপ্তারকৃত ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে নূরানী জুয়েলার্স চুরি হওয়া স্বর্ণালংকারের জব্দ তালিকা জব্দ করেন। পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়ে তার দেখানো মতে ওই এলাকার বিভিন্ন  জায়গায় অভিযান পরিচালনা করা হয়।

তারই ধারাবাহিকতায় ১ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা জেলার হোমনা থানাধীন হোমনা বাজার হতে আল-হামরা মার্কেটে সংঘটিত চুরির ঘটনায় চোরাই স্বর্ণসহ  সোহেল দেবনাথ (৪২), মো. আবুল হোসেন (৫৩) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ৩  আসামির কাছ থেকে ৫ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক সবুজ সিলেট-কে জানান, আমাদের কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে কুমিল্লা থেকে চুরি যাওয়া ৬ ভরি স্বর্ণসহ ৩ চোরকে আটক করতে সক্ষম হয়েছি।  এই ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ সাজা চাইল

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল

বিদ্যুৎ-সংকট: সারা দেশে রাত ৮টার মধ্যে শপিং মল, দোকানপাট বন্ধ

বিশ্বনাথে মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশ এমপি তাহসিনা রুশদীরের

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল

ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ

ছাতক উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মিলন

মেধাবী শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে উঠতে হবে: এমপি এমরান

বঙ্গোপসাগরের পলিতে মূল্যবান খনিজ, সম্ভাবনার কেন্দ্রে নিঝুম দ্বীপ

তাহমিনার সঙ্গে প্রেমের সম্পর্ক, এরপরই সিলেটে ট্রিপল মার্ডার