সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের ছাতকে ট্রাকচাপায় সাইকেল আরোহী যুবক নিহত ,স্বজনদের আহাজারি সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা শান্তিগঞ্জে ৩ দিন ধরে নিখোঁজ শিশু মারুফের সন্ধান চায় পরিবার বালাগঞ্জে শিশু-কিশোরদের মসজিদমুখী করতে অভিনব উদ্যোগ মেয়াদ শেষ, টাকা নেই: জামালগঞ্জে ফারইস্ট ইসলামী লাইফের গ্রাহকদের হাহাকার বেনজীরকে ফিরিয়ে এনে বিচার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জগন্নাথপুরে নৌকাডুবি : সহোদরসহ চারজনের মরদেহ উদ্ধার সংঘাত থেকে সংলাপে—বাংলাদেশের রাজনীতির নতুন চ্যালেঞ্জ দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: শ্যাম কালার রহস্যময় উত্থান
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর কমিটি গঠন

বিশ্বনাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা ও পৌর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাশুকুর রহমান শিকদারের পরিচালনায় এ সম্মেলনে অনুষ্টিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিলেট জেলা সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুফতি মুহাম্মদ আবু তাহের মিসবাহ। সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা ও পৌর কমিটির গত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫ ও ২০২৬ সেশনের কমিটি ঘোষণা করেন। নতুন সেশনের উপজেলা কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাশুকুর রহমান শিকদার রুকন।

পৌর শাখায় সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা রিয়াজুল ইসলাম ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো. নুরুজ্জামান খালেদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ বলেছেন, সন্ত্রাস দুর্নীতি পাচার লুটপাট বন্ধ করে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামের বিকল্প নেই। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে না পারলে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষেই কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সবাইকে দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে যেতে হবে। ইসলামের সুমহান ছায়াতলে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে।

এই সম্পর্কিত আরো

টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকায় হাউসবোট চলাচল নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

ছাতকে ট্রাকচাপায় সাইকেল আরোহী যুবক নিহত ,স্বজনদের আহাজারি

সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

শান্তিগঞ্জে ৩ দিন ধরে নিখোঁজ শিশু মারুফের সন্ধান চায় পরিবার

বালাগঞ্জে শিশু-কিশোরদের মসজিদমুখী করতে অভিনব উদ্যোগ

মেয়াদ শেষ, টাকা নেই: জামালগঞ্জে ফারইস্ট ইসলামী লাইফের গ্রাহকদের হাহাকার

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জগন্নাথপুরে নৌকাডুবি : সহোদরসহ চারজনের মরদেহ উদ্ধার

সংঘাত থেকে সংলাপে—বাংলাদেশের রাজনীতির নতুন চ্যালেঞ্জ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: শ্যাম কালার রহস্যময় উত্থান