রবিবার, ০২ আগস্ট ২০২৬
রবিবার, ০২ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: শ্যাম কালার রহস্যময় উত্থান সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত! সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী
advertisement
সিলেট বিভাগ

উপশহর থেকে প্রতারণার মামলায় দুই সহোদর গ্রেফতার

যুক্তরাজ্য পাঠানোর নামে সাড়ে ২৯ লক্ষ টাকা আত্মসাতের ঘটনায় প্রতারণা মামলায় দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারী) রাত ১২ টার দিকে সিলেট নগরের শাহজালাল উপশহর থেকে মাধ্যমে ১নং রোডের এইচ ব্লকের ২৪৫ নম্বর বাসা থেকে তাদেরকে গ্রেফতার করে শাহপরাণ (র.) থানা পুলিশ।

শাহপরাণ (র.) থানার অফিসার ইনজার্জ (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মাইদুল ইসলাম ছবুল (৩৬) ও তার সহোদর শিপু আহমেদ (২৬। তারা বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের মৃত জুলফিকার আলীর ছেলে ও নগরের উপশহর ১নং রোডের এইচ ব্লকের ২৪৫ নম্বর বাসার বাসিন্দা।

গত বৃহস্পতিবার গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান শাহপরাণ (র.) থানার জিআরও এসআই শামীমা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, সিলেটের বালাগঞ্জ থানার তালতলা বাজার এলাকার তালতলা গ্রামের মৃত জুলফিকার আলীর ছেলে খন্দকার সামছ উরফে রোয়েদ আহমদ (৪০) ওসমানীনগর থানার ওছমানপুর এলাকার লামাপাড়া গ্রামের তমজিদ আলী চৌধুরীর ছেলে মুরাদ হোসেন চৌধুরী ও তার স্ত্রীকে কেয়ার ভিসায় ইউকে পাঠানোর  জন্য মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন। চুক্তির শর্ত মোতাবেক ২০২৩ সালের ১৮ জানুয়ারি সিলেট নগরের শিবগঞ্জস্থ রংধনু-৩০/ডি লাকড়ীপাড়া বাসায় তার ভাই শিপু আহমেদ ও অপু আহমেদের নিকট ভিসা প্রসেসিং ফি বাবদ নগদ ৫ লাখ টাকা, বাদি ও তার স্ত্রীর নামীয় বাংলাদেশী পাসপোর্ট এবং তার স্ত্রীর সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করেন।

এরপর খন্দকার সামছ উরফে রোয়েদ আহমদসহ তার ভাই মিলে বিভিন্ন তারিখ ও সময়ে বাদি মুরাদ হোসেন চৌধুরীর কাছ থেকে এ বিষয়ে সর্বমোট ৩৪ লাখ টাকা হাতিয়ে নেন।

প্রতারক খন্দকার সামছ উরফে রোয়েদ আহমদ এর পর মুরাদ হোসেন চৌধুরীকে মাত্র ৪ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন।

পরে খন্দকার সামছ উরফে রোয়েদ আহমদ বাকী ২৯ লাখ ৫০ হাজার টাকা প্রদানে টালবাহনা করতে থাকেন। ফলে আসামীগণ প্রতারণা ও অপরাধমুলক বিশ্বাস ভঙ্গের অপরাধ করেন।

এ ঘটনায় মুরাদ হোসেন চৌধুরী বাদি হয়ে খন্দকার সামছ উরফে রোয়েদ আহমদ, তার সহোদর ভাই মাইদুল ইসলাম ছবুল, শিপু আহমেদ ও অপু আহমেদকে আসামী করে সিলেট আমল গ্রহণকারী আদালতে শাহপরাণ সি.আর মামলা নং- ৪৭/২০২৫ইং দায়ের করেন। যার শাহপরাণ (র.) থানার মামলার নং-২৮ (২৯-০১-২০২৫ইং) ও জিআর-২৮/২০২৫ইং। 

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরাণ থানার এসআই আবুল হোসেন জানান, উক্ত মামলার প্রেক্ষিতে একদল পুলিশ বুধবার রাত ১২টার দিকে নগরের শাহজালাল উপশহর ১নং রোডের এইচ ব্লকের ২৪৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে আসামী মাইদুল ইসলাম ছবুল এবং তার ভাই শিপু আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে শাহপরাণ (র.) থানার অফিসার ইনজার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: শ্যাম কালার রহস্যময় উত্থান

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন

শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত!

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের

জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ

জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল

আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী