রবিবার, ০২ আগস্ট ২০২৬
রবিবার, ০২ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: শ্যাম কালার রহস্যময় উত্থান সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত! সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী
advertisement
সিলেট বিভাগ

হযরত শাহ আব্দুস সুবহানের দাফন সম্পন্ন

হযরত কনাইশাহ (রহ.)-এর ভাতিজা, দয়ামীর মাজারের অন্যতম খাদেম এবং সাংবাদিক এসএম হেলালের চাচা হযরত শাহ আব্দুস সুবহান (৬৫)-এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ জোহর গহরপুর মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শোকাহত আত্মীয়-স্বজন ও তাঁহার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন জামিয়া গহরপুর সিলেটের মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী।

এর আগে বুধবার (২৯ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য ভক্ত-মুরিদান ও শুভানুধ্যায়ীদের রেখে গেছেন।

হযরত শাহ আব্দুস সুবহান (রহ.) ছিলেন এক অনন্য সাধক, যিনি প্রায় দুই যুগ আগে সংসার জীবনের মোহ-মায়া ত্যাগ করে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর ইবাদতে নিবেদিত করেন। দুনিয়ার বিলাসিতা তাঁকে কখনো আকৃষ্ট করতে পারেনি। তাঁর জীবন ছিল সাদাসিধে, ধ্যান-ধারণায় গভীর, আর মানুষের কল্যাণে নিবেদিত। তাঁর এই ত্যাগী জীবনধারা ও ধর্মীয় নিষ্ঠার কারণে তিনি সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন।

তাঁর অসংখ্য ভক্ত-মুরিদান ছিলেন, যারা নিয়মিত তাঁর সান্নিধ্যে এসে উপদেশ ও স্নেহ লাভ করতেন। শারীরিক ও মানসিক অসুস্থতায় অনেকেই তাঁর পরামর্শ, দুয়া নিতে আসতেন, আর তিনি সর্বদা মানুষকে আল্লাহর জিকিরে মনোনিবেশ করতে, নামাজ-রোজায় আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করতেন।

এই সম্পর্কিত আরো

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: শ্যাম কালার রহস্যময় উত্থান

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন

শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত!

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের

জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ

জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল

আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী