রবিবার, ০২ আগস্ট ২০২৬
রবিবার, ০২ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: শ্যাম কালার রহস্যময় উত্থান সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত! সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে মধ্যরাতে বাড়িতে ঢুকে হামলা চালালো ভাল্লুক

মৌলভীবাজারের কমলগঞ্জের গ্রামের একটি বাড়িতে মধ্যরাতে ঢুকে হামলা চালালো একটি ভাল্লুক। মাধবপুর ইউনিয়ন ছয়ছিড়ি গ্রামের মনফর মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ৩টার দিকে হাল্লা-চিৎকার শুনে গ্রামের লোকজন ভেবেছে গ্রামে চোর ঢুকেছে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে তখন দেখতে পান একটি ভাল্লুক দৌড়ে নদীর দিকে পালিয়ে যাচ্ছে। প্রাণীটিকে দেখার পরই মুহূর্তেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাড়িটির মালিক মনফর জানান, ‘আমরা ঘুমিয়ে ছিলাম রাত অনুমানিক সাড়ে ৩টার দিকে আমার গরুর বিকট শব্দ শুনতে পেয়ে আমার ঘুম ভাঙে এ সময় আমি গোয়াল ঘরে ঢুকতেই ভাল্লুকটি আমার ওপর আক্রমণ করতে আসে তখন নিজেকে বাচাঁতে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করলে সে আমার সোয়ার ঘরে ঢুকে পড়ে।’

মনফর মিয়ার স্ত্রী জাহানারা বেগম জানান, ‘প্রাণীর শরীরে লম্বা চুল ছিল বারবার আমাদের আক্রমণ করার চেষ্টা করে কিন্ত মশারী থাকায় আমাদের ওপর আক্রমণ করতে পারেনি। এত হিংস্র প্রাণী এর আগে কখনো দেখেনি।

ছয়ছিড়ি গ্রামের স্থানীয় আকরাম মিয়া, মন্টু মিয়া, মামুন আহমেদ জানান, ‘দু’দিন থেকে রাত হলে কুকুর দল ঘেউ ঘেউ করে গ্রামের লোকজন বাইরে বের হলে কোনো কিছু দেখে যার যার ঘরে ফিরে যান। ঘটনার দিন আমরা রাতে মনফর মিয়ার বাড়ি থেকে হাল্লা চিৎকার শুনে ভেবেছি গ্রামে বোধহয় চোর ঢুকেছে যখন আমরা তার বাড়ির সামনে এগিয়ে যাই তখন দেখি একটি ভাল্লুক নদীর দিকে দৌড়ে পালাচ্ছে।’

তারা আরো জানান, ‘আমাদের মনে হচ্ছে, পাহাড় থেকে ভাল্লুকটি খাবারের সন্ধানে গ্রামে ঢুকে পড়েছে। সে দিনে নদীর পাশে ঝোঁপ ঝাড়ে লুকিয়ে থাকে রাতে হলে গ্রামে প্রবেশ করে।’


স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হাতিম মিয়া জানান, ‘এমন কোনো খবর আমার জানা নেই। তবে আমি খবর নিয়ে দেখছি।’

এই সম্পর্কিত আরো

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: শ্যাম কালার রহস্যময় উত্থান

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন

শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত!

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের

জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ

জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল

আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী