রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় সাংবাদিকদের এক করতে উদ্যোগ নিলেন-এমপি শওকতুল ইসলাম শকু

মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায়  উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, কুলাউড়ার সব সাংবাদিক এক প্ল্যাটফর্মে কাজ করুক এটাই আমার প্রত্যাশা। এতে এলাকার সমস্যা ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।

সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, পেশাগত মানোন্নয়নসহ সাংবাদিকদের যেকোনো যৌক্তিক দাবিতে আমি পাশে থাকবো। একই সঙ্গে তিনি একটি আধুনিক প্রেসক্লাব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান।

এ সময় এমপি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়ে কুলাউড়ার তিনটি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দ্রুত বৈঠক করে সাংবাদিকদের এক প্ল্যাটফর্মে আনার কথা বলেন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান, বর্তমান সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বিএনপি নেতা ড. সাইফুল আলম চৌধুরী, অধ্যাপক কমর উদ্দিন আহমদ, জয়নুল হক জুনেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো