রবিবার, ০২ আগস্ট ২০২৬
রবিবার, ০২ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত! সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন অর্জন ডা. হিমাংশুর
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে তামান্না

ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে রাজনৈতিক সরকারের বিকল্প নেই

সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেছেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা দেশের সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক কারনে কারাগারে রেখেছিল, তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখেছিল। ফলে দিন দিন নেত্রীর শারিরীক অবস্থা সংকটাপন্ন হয়ে উঠে। ফ্যাসিস্ট সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরতে দেয়নি। একের পর এক মামলা দিয়ে তাকে দেশে আসতে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছিল। 

তিনি আরো বলেন, রাষ্ট্রক্ষমতাকে দখলে রাখতে আমাদের নেতা এম. ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলী সহ আমাদের নেতাকর্মীদের গুম করেছিল। আমরা এখনো তাদের কোন সন্ধান পাইনি। ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে রাজনৈতিক সরকারের বিকল্প নেই। দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংষ্কার শেষে আমরা জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাই।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলা মহিলা দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম কায়েম করে দেশের সকল সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। তাই রাষ্ট্রকাঠামোকে মেরামত করার জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষনা করেছেন। এই ৩১ দফা কর্মসূচি প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব হবে।

গোয়াইনঘাট উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা মহিলা দলের সভাপতি বেগম গুলবাহার।

গোয়াইনঘাট উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম, সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবাল, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ মতিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল চমিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য সৈয়দ হেলাল আহমদ বাদশা ও আমির উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজর আলী, মনোহর আলী, ইউনুস আলী, উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি বিলাতুন নেছা, নন্দিরগাও ইউনিয়ন কৃষক দলের সভাপতি আপ্তাব আলী মেম্বার,বিএনপি নেতা দৌলতুর রহমান, হায়দার চৌধুরী  মতিউর রহমান, আনা মিয়া, সেফুল মিয়া প্রমুখ।

এই সম্পর্কিত আরো

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর কমিটির অনুমোদন

শাস্তিমূলক বদলি হয়ে এসেও বিতর্ক: শাল্লায় টাকার বিনিময়ে আসামি মুক্ত!

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের

জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ

জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল

আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী

বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন অর্জন ডা. হিমাংশুর