বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু শরীয়তপুরে সরকারি চাল নিয়ে কারসাজি, গুদাম কর্মকর্তা বদলি বিগত সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : উপদেষ্টা ডা. জাহেদ কারাবন্দী ব্যারিস্টার সুমন বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান, নির্দেশনা চেয়ে রিট কোম্পানীগঞ্জে ‘বাঘ আতঙ্ক’ আক্রমণে আহত অন্তত ৪ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বৈশাখের শুভেচ্ছা, বাঙালি ঐতিহ্যের প্রশংসা বিদেশে কর্মী পাঠাতে লবিস্ট ফার্ম নিয়োগ করা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী সিলেটের প্রবাসী গিরিশের লাশ পরিবারের হাতে তুলে দিলেন বাণিজ্যমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ

দু’দিন ধরে দুর্গন্ধে টিকতে পারছিলেন না লালদিঘীরপাড় এলাকার কয়েকজন ব্যবসায়ী। তাদের ধারণা ছিল কোথাও ইঁদুর মরে পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। কিন্তু তা অসহনীয় পর্যায়ে চলে গেলে নিজেরাই খুঁজতে বের হন। গন্ধের উৎস সনাক্ত করতে গিয়ে দেখেন পড়ে আছে নুরুলের লাশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরের পর লাশটি দেখে পুলিশকে খবর দেন লালদিঘীরপাড়ের ব্যবসায়ী নাজিম আহমদ (২৫) ও পাভেল আহমদ (২৬)। বিকালে উদ্ধার করে ওসমানীর মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নুরুল ইসলাম (৫০) দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার পুরানগাঁও গ্রামের আরফান আলীর ছেলে। তিনি গত ২০ বছর ধরে তরকারির ব্যবসা করতেন বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী নাজিম ও পাভেল জানান, গত দু’দিন ধরে কিছু একটা পঁচা গন্ধে নিজেদের দোকানে টিকতে পারছিলেন না। ভেবেছিলেন ইঁদুর মরে পঁচে গিয়ে হয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। বুধবার দুপুরের দিকে বিষয়টা সহ্যের বাইরে চলে গেলে তারা গন্ধের উৎস খুঁজতে বের হন। এক পর্যায়ে পাশের দোকানের ভেতরে উঁকি দিয়ে তারা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। ওই দোকানে কোনো তালা ছিলনা।

পাভেল বলেন, আমরা লাশ দেখে পুলিশে খবর দিলে তারা এসে উদ্ধার করেন।

খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সুলেমান মিয়ার নেতৃত্বে পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠান।

সুলেমান মিয়ার ধারনা, অন্তত দু’দিন আগে নুরুলের মৃত্যু হতে পারে। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। লাশ বর্তমানে মর্গে আছে।

লালদিঘীরপার নতুন হকার্স মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি সামসুল আলম জানান, নূরুল কলেজ পড়ুয়া দুই মেয়ের বাবা। তিনি এই মার্কেটে ২০ বছর ধরে ব্যবসা করছেন। বিভিন্ন বাজার থেকে কাচাঁমাল কিনে সংগ্রহ করে রাখতেন ওই দোকানে। তারপর বন্দরবাজারের রাস্তায় বিক্রি করতেন।

এই সম্পর্কিত আরো

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

শরীয়তপুরে সরকারি চাল নিয়ে কারসাজি, গুদাম কর্মকর্তা বদলি

বিগত সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : উপদেষ্টা ডা. জাহেদ

কারাবন্দী ব্যারিস্টার সুমন বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান, নির্দেশনা চেয়ে রিট

কোম্পানীগঞ্জে ‘বাঘ আতঙ্ক’ আক্রমণে আহত অন্তত ৪

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বৈশাখের শুভেচ্ছা, বাঙালি ঐতিহ্যের প্রশংসা

বিদেশে কর্মী পাঠাতে লবিস্ট ফার্ম নিয়োগ করা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

সিলেটের প্রবাসী গিরিশের লাশ পরিবারের হাতে তুলে দিলেন বাণিজ্যমন্ত্রী