মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা: বর্ষবরণে শ্রমমন্ত্রীর ঘোষণা শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ সিলেটে ৭ তরুণ-তরুণী আটক, হোটেল সিলগালা অনুষ্ঠান পণ্ড - গোয়াইনঘাটে মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের মারামারি পরিদর্শনে সিসিক প্রশাসক - আইনি লড়াই শেষে কাজিরবাজারের মালিকানা রাষ্ট্রের হাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে: মন্ত্রী আরিফুল হক জামালগঞ্জে বৈশাখ বরণে রঙ তুলির ছোঁয়ায় ফুটছে বর্ণিল আলপনা কুলাউড়ায় হাজীপুরে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু স্ত্রীর সঙ্গে হাইকমিশনে গিয়ে আর ফেরা হলো না অরুণের
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, ১ম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি উল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম, হাওর বাঁচাও আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি আওলাদ হোসেন ও বিএনপি নেতা সিরাজ মিয়া প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।

এ কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এই সম্পর্কিত আরো

সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা: বর্ষবরণে শ্রমমন্ত্রীর ঘোষণা

শান্তিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সিলেটে ৭ তরুণ-তরুণী আটক, হোটেল সিলগালা

অনুষ্ঠান পণ্ড গোয়াইনঘাটে মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের মারামারি

পরিদর্শনে সিসিক প্রশাসক আইনি লড়াই শেষে কাজিরবাজারের মালিকানা রাষ্ট্রের হাতে

দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে: মন্ত্রী আরিফুল হক

জামালগঞ্জে বৈশাখ বরণে রঙ তুলির ছোঁয়ায় ফুটছে বর্ণিল আলপনা

কুলাউড়ায় হাজীপুরে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

স্ত্রীর সঙ্গে হাইকমিশনে গিয়ে আর ফেরা হলো না অরুণের