শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক জৈন্তাপুরে হামলার অভিযোগ: আহত হলেও মামলা করবেন না নাসীরুদ্দীন পাটোয়ারী দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট-জাফলং রেললাইন নির্মাণ, রেল সচিবকে নিয়ে জাফলং সফরে মন্ত্রী আরিফুল হক জগন্নাথপুরে নৌকাডুবিতে ৪ জন নিখোঁজ গোবিন্দগঞ্জে বসুন্ধরা গ্রুপের মানবিক উদ্যোগে উপকৃত ২০ নারী ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী আইনের বিকল্প নেই কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে মোটরসাইকেল চাপায় প্রাণ গেল যুবকের : আহত ২

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল ও ঠেলাগাড়ির সংঘর্ষে নাসির আহমদ (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সোনাসার গ্রামের আব্দুর রহিম (১৭) ও হাসিতলা গ্রামের সাফি আহমদ (১৮) নামের দুই যুবক আহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কলাকুটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকপুর ইউপির কলাকুটা গ্রামের সাখাওয়াত আলীর ছেলে নাসির আহমদ ঠেলাগাড়ি নিয়ে কলাকুটা বাংলা বাড়ি রাস্তা সংলগ্ন জকিগঞ্জ-সিলেট সড়ক থেকে লাকড়ি আনতে যান। রাত ১০ টার দিকে কালিগঞ্জ বাজারগামী একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনিসহ মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম ও সাফি আহমদ গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ বাজারের ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেন এবং নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে নাসির আহমদ মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ঠেলাগাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক আহত হন। এরমধ্যে নাসির আহমদ ওসমানী হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার লাশ ওসমানী মেডিকেল মর্গে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক

জৈন্তাপুরে হামলার অভিযোগ: আহত হলেও মামলা করবেন না নাসীরুদ্দীন পাটোয়ারী

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেট-জাফলং রেললাইন নির্মাণ, রেল সচিবকে নিয়ে জাফলং সফরে মন্ত্রী আরিফুল হক

জগন্নাথপুরে নৌকাডুবিতে ৪ জন নিখোঁজ

গোবিন্দগঞ্জে বসুন্ধরা গ্রুপের মানবিক উদ্যোগে উপকৃত ২০ নারী

ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী আইনের বিকল্প নেই

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল