শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক জৈন্তাপুরে হামলার অভিযোগ: আহত হলেও মামলা করবেন না নাসীরুদ্দীন পাটোয়ারী দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট-জাফলং রেললাইন নির্মাণ, রেল সচিবকে নিয়ে জাফলং সফরে মন্ত্রী আরিফুল হক জগন্নাথপুরে নৌকাডুবিতে ৪ জন নিখোঁজ গোবিন্দগঞ্জে বসুন্ধরা গ্রুপের মানবিক উদ্যোগে উপকৃত ২০ নারী ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী আইনের বিকল্প নেই কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে সেনা কর্মকর্তার গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩

হবিগঞ্জে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্ঠা চালিয়েছে একটি সংঘবদ্ধ ডাকাতদল। সময় তিন জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ডাকাতদের কাছ থেকে ছুরি, রশি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
 

শনিবার (২৫ জানুয়ারি) ভোরে হবিগঞ্জ সদর উপজেলার নিতাইরচক এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, ভোরে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর-দরিয়াপুর সড়কে ব্যাটারি চালিত ইজিবাইকে করে সবজি নিয়ে যাচ্ছিলেন অবসরপ্রাপ্ত জনৈক এক সেনা কর্মকর্তা। পথিমধ্যে আমবাগান এলাকায় পৌঁছলে কয়েকজন ডাকাত ইজিবাইকটি গতিরোধ করে। পরে ডাকাতরা চালক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালায়।
 

তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও ৩ ডাকাতকে আটক করে জনতা। আটককৃতদের কাছ থেকে ছুরি, রশি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন- সদর উপজেলার দরিয়াপুর তালতলা গ্রামের খিরাজ মিয়ার ছেলে রিয়াদ মিয়া, কদর আলীর ছেলে মহিবুর রহমান ও হালিম মিয়ার ছেলে সায়েম হাসান।
 

ইজিবাইক চালক রিয়াজ মিয়া বলেন- আমরা সবজি নিয়ে আসার সময় আমাদের হাত-পা বেঁধে তারা ইজিবাইকটি (টমটম) ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমি ডাকাতদের চিনে ফেললে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।


হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ডাকাতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতের কবলে পড়া টমটম ইজিবাইক চালক বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
 

এর আগে গত ১৬ জানুয়ারি একই এলাকায় সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় কৃষি কর্মকর্তা, ঠিকাদার ও অপর এক ব্যক্তির ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ও নগদ টাকা লুট করে নেয়া হয়।

 

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক

জৈন্তাপুরে হামলার অভিযোগ: আহত হলেও মামলা করবেন না নাসীরুদ্দীন পাটোয়ারী

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেট-জাফলং রেললাইন নির্মাণ, রেল সচিবকে নিয়ে জাফলং সফরে মন্ত্রী আরিফুল হক

জগন্নাথপুরে নৌকাডুবিতে ৪ জন নিখোঁজ

গোবিন্দগঞ্জে বসুন্ধরা গ্রুপের মানবিক উদ্যোগে উপকৃত ২০ নারী

ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী আইনের বিকল্প নেই

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল