শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জগন্নাথপুরে নৌকাডুবিতে ৪ জন নিখোঁজ গোবিন্দগঞ্জে বসুন্ধরা গ্রুপের মানবিক উদ্যোগে উপকৃত ২০ নারী ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী আইনের বিকল্প নেই কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অধ‍্যক্ষ আব্দুল হান্নান আর নেই

মৌলভীবাজারের কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ, কুলাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাপ্তাহিক হাকালুকি পত্রিকার সম্পাদক মো. আব্দুল হান্নান আর নেই। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে তিনি সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৬বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকাল ৫টায় কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। 


পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল হান্নান গত মঙ্গলবার হঠাৎ অসুস্থতা অনুভব করলে পৌর শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার শারীরিক অবস্থা উন্নতি হলে চিকিৎসক তাঁকে বাসায় নেওয়ার পরামর্শ দেন।

পরদিন শুক্রবার ভোররাতে ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যক্ষ হান্নানের মৃত্যুর খবর শুনে পৌর শহরসহ উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 
তিনি শিক্ষকতার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।

এই সম্পর্কিত আরো

জগন্নাথপুরে নৌকাডুবিতে ৪ জন নিখোঁজ

গোবিন্দগঞ্জে বসুন্ধরা গ্রুপের মানবিক উদ্যোগে উপকৃত ২০ নারী

ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী আইনের বিকল্প নেই

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল