সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে। দিবসটির প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অ্যাড.শেরেনুর আলীসহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যাক্তিবর্গ। এছাড়া পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সুনামগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, মৎস্যজীবি সমিতি, জেলা পরিষদ, সিভিল সার্জন, জাসাস, সাংস্কৃতিক সংগঠনসহ জেলা পর্যায়ের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।
শহিদ মিনার প্রাঙ্গণে মানুষের নিরাপত্তায় জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার ছিলো।