রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
advertisement
সারাদেশ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক পুলিশের এএসআই

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হয়েছেন পুলিশের এক এএসআই (৩২)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক এএসআই ওই এলাকারই বাসিন্দা এবং তিনি কিশোরগঞ্জ সদর থানা-এ কর্মরত। তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত ৪-৫ মাস ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। জেলা পুলিশ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি যোগদান করেননি।

এলাকাবাসীর দাবি, ঘটনার রাতে ওই এএসআই প্রবাসীর বাড়িতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। রাত দেড়টার দিকে তারা ঘরে গিয়ে তাকে এবং প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় আটক করেন। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

আটক ওই নারী (২৩) এক সৌদি প্রবাসীর স্ত্রী। একই এলাকায় বসবাসের সুবাদে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে স্থানীয়রা দাবি করেন। অপরদিকে এএসআইয়েরও সাত বছর ও আড়াই বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানা-র এসআই মো. রফিকুল ইসলাম জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আপত্তিকর অবস্থায় আটক এএসআই ও ওই নারীকে দণ্ডবিধির ২৯০ ধারায় প্রসিকিউশন দিয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি