শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রথম প্রহরে বানিয়াচংয়ে শহীদ বেদীতে সর্বস্থরের মানুষের শ্রদ্ধা কুলাউড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত শান্তিগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন একুশের প্রথম প্রহরে বিয়ানীবাজারে এমরান আহমদ চৌধুরী এমপি শান্তিগঞ্জে জলমহালের মাছ লুট, ক্ষতির মুখে ইজারাদার জকিগঞ্জে মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু রমজানের শুরুতেই সারা দেশে অস্থির বাজার, ক্রেতাদের নাভিশ্বাস প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন - ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি দেবে সরকার একুশ আমাদের জন্য নিঃসন্দেহে একটা প্রেরণা হয়ে আসবে: মির্জা ফখরুল প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু

সিলেটের জকিগঞ্জ উপজেলা গরিব ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের উদ্যোগে ‘আলোকিত অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস’–এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এখন থেকে জরুরি মুহূর্তে উপজেলার যেকোনো প্রান্তের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষ অসুস্থ অবস্থায় দ্রুত হাসপাতালে পৌঁছাতে এই সেবা গ্রহণ করতে পারবেন। অ্যাম্বুলেন্স ব্যবহারের জন্য কোনো ভাড়া দিতে হবে না; তবে সেবাগ্রহীতাকে কেবল গাড়ির জ্বালানি খরচ বহন করতে হবে বলে জানানো হয়েছে।

ট্রাস্টের চেয়ারম্যান মাসুম আহমেদ বলেন, জন্মভূমির মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, অর্থের অভাবে যেন কোনো রোগী অ্যাম্বুলেন্স সংকটে সময়মতো হাসপাতালে যেতে ব্যর্থ না হয়—এই লক্ষ্যেই ‘আলোকিত অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস’ চালু করা হয়েছে। আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখাই ট্রাস্টের অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ট্রাস্টের এই উদ্যোগ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ। তাদের মতে, এ ধরনের কার্যক্রম সমাজে নৈতিক ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্ট এলাকায় চিকিৎসা সহায়তা প্রদান, অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করা এবং মসজিদ উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা এবং এলাকার সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

প্রথম প্রহরে বানিয়াচংয়ে শহীদ বেদীতে সর্বস্থরের মানুষের শ্রদ্ধা

কুলাউড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শান্তিগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

একুশের প্রথম প্রহরে বিয়ানীবাজারে এমরান আহমদ চৌধুরী এমপি

শান্তিগঞ্জে জলমহালের মাছ লুট, ক্ষতির মুখে ইজারাদার

জকিগঞ্জে মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু

রমজানের শুরুতেই সারা দেশে অস্থির বাজার, ক্রেতাদের নাভিশ্বাস

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি দেবে সরকার

একুশ আমাদের জন্য নিঃসন্দেহে একটা প্রেরণা হয়ে আসবে: মির্জা ফখরুল

প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী