শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক
advertisement
সিলেট বিভাগ

বড়লেখায় যুবদল নেতা হত্যা: প্রধান দুই আসামি গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নোমান আহমদ (৩৫) ছুরিকাঘাতে হত্যার মামলায় অভিযুক্ত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।


বুধবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার বর্ণি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সুজানগর ইউনিয়নের দশঘরি গ্রামের সবির মিয়ার ছেলে মারজান আহমদ ও কালাইউরী গ্রামের আব্দুস শহীদের ছেলে রায়হান আহমদ রেহান আহমদ।

জানা যায়, পাওনা টাকা চাওয়ার জেরে শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮ টার দিকে যুবদল নেতা নোমানকে ছুরিকাঘাতে হত্যা করা  হয়। এসময় নোমান বাড্ডা বাজারে দাঁড়ানো ছিলেন। হঠাৎ দুই যুবক এসে নোমানের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। গুরুতর আহত নোমানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ওসমানী হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের বাবা লেচু মিয়া সোমবার (২০ জানুয়ারি) বাদি হয়ে দশঘরি গ্রামের মারজান আহমদ, কালাইউরী গ্রামের রায়হান আহমদ রেহান, দশঘরি গ্রামের আবেদ আহমদ, নাঈম আহমদ ও জাকির আহমদের নামোল্লেখ করে এবং ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম বৃহস্পতিবার বিকেলে জানান, নোমান আহমদ হত্যা মামলার প্রধান দুই আসামিকে বুধবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক