রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংসদে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখ একই ছাতার আওতায় আনা হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী: প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হেডফোন নিয়ে লুটপাটের অভিযোগ শাহজাহান চৌধুরীর সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি গোয়াইনঘাটে কিশোর সুমনকে জবাইকে করে হত্যা, দুই ভাই কারাগারে সাংবাদিকদের সম্মানে বিশ্বনাথে শাহ আবুল কালামের ইফতার ও দোয়া মাহফিল
advertisement
সিলেট বিভাগ

বিশ্বম্ভরপুরে নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্বম্ভরপুর উপজেলা গণমিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান-এর সভাপতিত্বে এবং শিক্ষক অঞ্জন কুমার দে-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া পলাশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এই সম্পর্কিত আরো

সংসদে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখ

একই ছাতার আওতায় আনা হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী: প্রতিমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হেডফোন নিয়ে লুটপাটের অভিযোগ শাহজাহান চৌধুরীর

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

গোয়াইনঘাটে কিশোর সুমনকে জবাইকে করে হত্যা, দুই ভাই কারাগারে

সাংবাদিকদের সম্মানে বিশ্বনাথে শাহ আবুল কালামের ইফতার ও দোয়া মাহফিল