শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক
advertisement
সিলেট বিভাগ

সিলেটে নারীসহ ৩ সিএনজি অটোরিকশা চোর আটক

সিলেটে পৃথক অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানাপুলিশ। এসময় উদ্ধার করা হয় চুরি যাওয়া একটি সিএনজি অটোরিকশা।


আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে দুজন ও পরদিন (২১ জানুয়ারি) বিকেলে নগরীর শাহজালাল উপশহর থেকে একজনকে গ্রেফতার করা হয়।
 
আটককৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার হুমায়ুনপুর গ্রামের মৃত নানু মিয়ার ছেলে আশিক উদ্দিন (৪০), কুমিল্লা জেলার লাকসাম থানার কলদুরগ্রামের (হরিশচর বাজার) বিল্লাল আহমেদের ছেলে জয়নাল আহমেদ (২৯) ও সিলেট নগরীর শাহজালাল উপশহর ২ নং রোডের এইচ ব্লকের মমতাজের বাসার ভাড়াটে রিয়া আক্তার (১৯)। তাদের দেওয়া তথ্যমতে পরে চুরিকৃত অটোরিকশাটি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার উত্তর টিলাগাঁওস্থ (৯নং সুরমা ইউ/পি) আঙ্গুর মিয়ার বাড়ির উঠান থেকে উদ্ধার করে পুলিশ।


১৮ জানুয়ারি সকালে দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ শাহজালাল সিএনজি পাম্প হতে নাঈম আহমেদ বিজয় (২৫) নামে একজনের সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। ঘটনার পর নাঈম আহমদ বিজয় বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। দুদিনের চেষ্টায় পুলিশ চুরির ঘটনায় জড়িত নারীসহ তিনজনকে গ্রেফতার করে।

এ ঘটনায় আরো ৩/৪ জন জড়িতে বলে জানিয়েছেন পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

এই সম্পর্কিত আরো

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক