শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে একতা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

বালাগঞ্জ উপজেলার গহরমলি রহমতপুর একতা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত রহমতপুর জামে মসজিদের উত্তরের মাঠে এই মহতী মাহফিল অনুষ্ঠিত হয়।

সভাপতি ছিলেন রিফাতপুর গ্রামের সমাজসেবক শাহ মো. জুনাব আলী, লন্ডনপ্রবাসী শাহ মো. হাফিজ আহমদ গুলজার এবং গহরমলি রহমতপুর গ্রামের মো. ইরন মিয়া।

মাহফিলে বিশেষ মেহমান হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা আজিজুর রহমান মুহতামিম তালতলা মাদ্রাসা। 
আমন্ত্রিত অতিথি  হিসেবে তাফসীর পেশ করেন খলিফায়ে বিশ্বনাথী হযরত মাওলানা আব্দুর রহমান গহরপুর, হাফিজ মুফতি আব্দুল হক আইয়ুবী (নরসিংদী), হযরত মাওলানা সৈয়দ আলী আছগর (সাবেক ভাইস চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা পরিষদ), হযরত মাওলানা নূর উদ্দিন আনসারী (দয়ামীর), হযরত মাওলানা বজলুর রহমান মিজান (সিলেট), হযরত মাওলানা ফয়সল আহমদ ফয়েজ ফারুকী (বালাগঞ্জ) ও হাফিজ ক্বারী মোশাহীদ আলী (গহরমলি রহমতপুর জামে মসজিদ)। 
মাহফিলে তাফসীরকারীগণ অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।  যারমধ্যে  তওবার গুরুত্ব ও তাৎপর্য, মুনাফিকের আলামত, মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য, মৃত্যুর যন্ত্রণা, জান্নাত-জাহান্নামের বিবরণ, কেয়ামতের বিভীষিকা ও নামাজের গুরুত্ব ও উপকারিতা। 


মাহফিলে উপস্থিত মুসল্লিরা বক্তব্য শুনে দারুণ অনুপ্রাণিত হন এবং নিজেদের জীবনে ইসলামের সঠিক নির্দেশনা অনুযায়ী চলার অঙ্গীকার করেন।


মাহফিল শেষে একতা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তাদের দোয়া কামনা করেন এবং আগামীতেও এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সবশেষে আখেরী মোনাজাত ও শিরনী বিতরণের মধ্যদিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সম্পর্কিত আরো

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক