শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক
advertisement
সিলেট বিভাগ

ছাত্র-জনতার আন্দোলনে হামলা, কারাগারে আ’লীগ নেতা আনাছ

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান জামিল আনাছকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক রোকন উদ্দিন কবির আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি তিনি। জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামীর আইনজীবী রবিউল লেইস রোকেস।

প্রসঙ্গত, গেল ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী। জহুর আলীর ভাই হাফিজ আহমদ এই ঘটনায় গত ২ সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় ইতোমধ্যে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহবিুর রহমান মানিকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২০ জন গ্রেপ্তার হয়েছেন। পরে এমএ মান্নান ও মুহিবুর রহমান মানিকসহ কিছু নেতা জামিনে মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য, এই মামলায় কারাগারে আটক আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সদস্য সাহারুল আফজল, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, ছাত্রলীগকর্মী মসিবুর রহমান।

এই সম্পর্কিত আরো

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

ছাতকে জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা

ছাতকে ব্যবসায়ী পীর আশরব আলী চুনুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে জমকালো আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিশ্বনাথে হুমায়ূন কবিরের উদ্যোগে মসজিদে নলকূপ স্থাপন

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক