সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক এমপি রতন-রোকনসহ ৩৩ জনের নামে মামলা কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান
advertisement
সিলেট বিভাগ

ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন

মানবসেবার প্রত্যয়ে সুনামগঞ্জের ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পথের আলো ফাউন্ডেশন।

রোববার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিউ মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৪ নম্বর সদস্য, কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. শহিদুল ইসলাম সাইফুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন কলাবাগান থানা ছাত্রদলের ছাত্রনেতা ও ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ হোসেন। এছাড়া আনুশা, রাফি, রাকিব, মিম, রাবেয়া ও মো. আবু জুবায়েরসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আগত মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তদান এবং স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম সাইফুল বলেন, ‘মানবসেবা কোনো একক ব্যক্তির কাজ নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। রক্তের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এ ক্ষুদ্র মানবিক উদ্যোগ।’

তিনি জানান, ভবিষ্যতেও রক্তদান, মানবিক সহায়তা ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন।

▐ এই সম্পর্কিত আরো

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক এমপি রতন-রোকনসহ ৩৩ জনের নামে মামলা

কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা

বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন

শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী

ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন

পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার

ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান