সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা জুড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় নাগরিক আটক, পালালেন দুই সহযোগী অগ্রহায়ণের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জামালগঞ্জের কৃষকদের ২০ বছর পরের পৃথিবীর জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে: এমপি তাহসিনা রুশদীর জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, প্লাস্টিক বিস্ফোরক ও সিরাপ উদ্ধার শামীম আহমেদকে বিদায়ী সংবর্ধনা, ভারপ্রাপ্ত সভাপতি হলেন রাসেল রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় নাগরিক আটক, পালালেন দুই সহযোগী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে মিলান বর্মন (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাকে সহায়তাকারী দুই বাংলাদেশি পালিয়ে যান।

গত ২২ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৭ নম্বর রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগানের মোঘলাবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির নায়েক মো. দুলাল মিয়া সঙ্গীয় সদস্যদের নিয়ে সীমান্ত পিলার ১৯৩৮/১৮ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় তারা দেখতে পান, দুই বাংলাদেশি নাগরিকের সহায়তায় এক ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মিলান বর্মনকে আটক করা হয়। তবে তাকে সহায়তাকারী দুই বাংলাদেশি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আটক মিলান বর্মন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার থানার সম্বলপুর গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রায় এক বছর আগে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করে সম্প্রতি দুই বাংলাদেশির সহায়তায় পুনরায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। তবে তার নিজ নামীয় ভারতীয় আধার কার্ডের একটি ফটোকপি উদ্ধার করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার

জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা

জুড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় নাগরিক আটক, পালালেন দুই সহযোগী

অগ্রহায়ণের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জামালগঞ্জের কৃষকদের

২০ বছর পরের পৃথিবীর জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে: এমপি তাহসিনা রুশদীর

জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, প্লাস্টিক বিস্ফোরক ও সিরাপ উদ্ধার

শামীম আহমেদকে বিদায়ী সংবর্ধনা, ভারপ্রাপ্ত সভাপতি হলেন রাসেল

রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু