মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে : রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর, কাল মিলতে পারে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি ধর্মপাশায় অটোরিকশা উল্টে প্রাণ গেল গৃহবধূর বালাগঞ্জে অসচ্ছল পরিবারকে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের দ্বিতীয় পাকা ঘর হস্তান্তর শান্তিগঞ্জে আগাম বোরো ধান চাষে ৮০ কৃষককে প্রশিক্ষণ রাতারগুলের ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ ও শ্রমিক লীগের ৪ নেতা কমলগঞ্জে হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলার অভিযোগে সংবাদ সম্মেলন
advertisement
সিলেট বিভাগ

রাতারগুলের ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ ও শ্রমিক লীগের ৪ নেতা

সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাতে গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পূর্ব জাফলং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ শর্মা (৩২), মধ্য জাফলং ইউনিয়নের ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মুজিবুর রহমান সিকদার (৫০), তোয়াকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মো. গিয়াস উদ্দিন (৫৫) এবং সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতি মো. ফয়েজ আহমদ (৪৩)।

পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা গোয়াইনঘাট থানার মামলা নম্বর ১১/৩৫০, তারিখ ১১ নভেম্বর ২০২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। দেশের ভেতরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অপরাধী যে-ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার চারজনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক

ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে : রিজভী

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর, কাল মিলতে পারে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

ধর্মপাশায় অটোরিকশা উল্টে প্রাণ গেল গৃহবধূর

বালাগঞ্জে অসচ্ছল পরিবারকে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের দ্বিতীয় পাকা ঘর হস্তান্তর

শান্তিগঞ্জে আগাম বোরো ধান চাষে ৮০ কৃষককে প্রশিক্ষণ

রাতারগুলের ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ ও শ্রমিক লীগের ৪ নেতা

কমলগঞ্জে হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলার অভিযোগে সংবাদ সম্মেলন